গীত 47

তিনি আমাদের অধিকার আমাদের জন্য বেছে নিয়েছেন, তা যাকোবের গর্বের বিষয়, যাকে তিনি ভালোবেসেছিলেন।

Psalm 47:4 (UKJV) He shall choose our inheritance for us, the excellency of Jacob whom he loved. Selah.

2কারণ পরাৎপর সদাপ্রভু ভয়ংকর, সমস্ত জগতের উপর তিনিই রাজা।

3বিভিন্ন লোকেদের তিনি আমাদের অধীন করেছেন, আমাদের শত্রুদের আমাদের পদানত করেছেন।

4তিনি আমাদের অধিকার আমাদের জন্য বেছে নিয়েছেন, তা যাকোবের গর্বের বিষয়, যাকে তিনি ভালোবেসেছিলেন।

5ঈশ্বর আনন্দের জয়ধ্বনিতে ঊর্ধ্বে আরোহণ করেছেন। সদাপ্রভু তূরীধ্বনিতে ঊর্ধ্বে আরোহণ করেছেন।

6ঈশ্বরের উদ্দেশে স্তব করো, স্তব করো; আমাদের রাজার উদ্দেশে স্তব করো, স্তব করো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.