গীত 59

অনিষ্টকারীদের কবল থেকে আমাকে উদ্ধার করো রক্তপিপাসু লোকদের হাত থেকে আমাকে রক্ষা করো।

Psalm 59:2 (UKJV) Deliver me from the workers of iniquity, and save me from bloody men.

1হে ঈশ্বর, আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করো; যারা আমাকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে আমার উচ্চদুর্গ হও।

2অনিষ্টকারীদের কবল থেকে আমাকে উদ্ধার করো রক্তপিপাসু লোকদের হাত থেকে আমাকে রক্ষা করো।

3দেখো, কেমন তারা আমার জন্য গোপনে অপেক্ষা করে! নিষ্ঠুর লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার অন্যায়ের জন্য নয়, আমার পাপের জন্য নয়, হে সদাপ্রভু।

4আমি কোনও অন্যায় করিনি, তবুও তারা আমাকে আক্রমণ করতে প্রস্তুত। ওঠো, আর আমাকে সাহায্য করো; আমার দুর্দশার দিকে তাকাও!

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.