1হে ঈশ্বর, তুমিই আমার ঈশ্বর, আমি সম্পূর্ণ অন্তর দিয়ে তোমার অন্বেষণ করি, কেউ যেমন শুষ্ক ও দগ্ধ ভূমিতে জলের জন্য ব্যাকুল হয়, সেইরকম আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত, আমার সম্পূর্ণ সত্তা তোমার জন্য ব্যাকুল।
2তোমার পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি এবং তোমার পরাক্রম ও মহিমা আমি দেখেছি।
3আমার মুখ তোমার মহিমা করবে, কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম।
4যতদিন বাঁচব ততদিন আমি তোমার নামের প্রশংসা করব, এবং তোমার প্রতি প্রার্থনায় আমি দু-হাত তুলব।