1সমস্ত পৃথিবী, ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি করো!
2তাঁর নামের গৌরব কীর্তন করো; তাঁর প্রশংসা গৌরবান্বিত করো।
3ঈশ্বরকে বলো, “কী অসাধারণ তোমার কার্যসকল! এমন তোমার পরাক্রম যে তোমার শত্রুরা তোমার সামনে কুঁকড়ে যায়।
4সমস্ত পৃথিবী তোমার সামনে অবনত হয়; তারা তোমার প্রশংসাগান গায়, তারা তোমার নামের প্রশংসাগান গায়।”
5এসো আর দেখো ঈশ্বর কী করেছেন, মানুষের জন্য তাঁর অসাধারণ কীর্তি!