গীত 66

তিনি আমাদের জীবন সুরক্ষিত করেছেন আর আমাদের পা পিছলে যাওয়া থেকে আমাদের আগলে রেখেছেন।

Psalm 66:9 (UKJV) Which holds our soul in life, and suffers not our feet to be moved.

7তিনি তাঁর পরাক্রমে চিরকাল শাসন করেন, তাঁর চোখ জাতিদের লক্ষ্য করে; বিদ্রোহীরা যেন তাঁর বিরুদ্ধে মাথা তুলে না দাঁড়ায়।

8সমস্ত লোক, তোমরা আমাদের ঈশ্বরের প্রশংসা করো, তাঁর প্রশংসার ধ্বনি শোনা যাক;

9তিনি আমাদের জীবন সুরক্ষিত করেছেন আর আমাদের পা পিছলে যাওয়া থেকে আমাদের আগলে রেখেছেন।

10কারণ তুমি ঈশ্বর, আমাদের পরীক্ষা করেছ; তুমি আমাদের রুপোর মতো পরীক্ষাসিদ্ধ করেছ।

11তুমি আমাদের কারাগারে বন্দি করেছ আর আমাদের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছ।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.