গীত 68

কিন্তু ধার্মিক আনন্দিত হোক আর ঈশ্বরের সামনে উল্লসিত হোক; তারা খুশি হোক আর আহ্লাদিত হোক।

Psalm 68:3 (UKJV) But let the righteous be glad; let them rejoice before God: yea, let them exceedingly rejoice.

1হে ঈশ্বর, ওঠো, তোমার শত্রুদের ছিন্নভিন্ন করো; যারা ঈশ্বরকে ঘৃণা করে তারা তাদের জীবন নিয়ে পালিয়ে যাক।

2তুমি তাদের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছ— যেমন আগুনে মোম গলে যায়, ঈশ্বরের সামনে দুষ্টরা সেভাবে বিনষ্ট হোক।

3কিন্তু ধার্মিক আনন্দিত হোক আর ঈশ্বরের সামনে উল্লসিত হোক; তারা খুশি হোক আর আহ্লাদিত হোক।

4ঈশ্বরের উদ্দেশে গান করো, তাঁর নামের উদ্দেশে প্রশংসাগান গাও, যিনি মেঘের উপর চড়ে যাত্রা করেন তাঁর উচ্চপ্রশংসা করো; তাঁর সামনে উল্লাস করো—তাঁর নাম সদাপ্রভু।

5ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী; তাঁর আবাস পবিত্র।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.