8তাঁর অবিচল প্রেম কি চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়েছে? সর্বকালের জন্য কি তাঁর প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে?
9ঈশ্বর কি দয়াশীল হতে ভুলে গেছেন? রাগে কি তিনি তাঁর করুণা দূরে সরিয়ে রেখেছেন?”
10তখন আমি ভাবলাম, “এই আমার পরিণতি; পরাৎপরের হাত আমার বিরুদ্ধে গিয়েছে।
11আমি সদাপ্রভুর কাজগুলি স্মরণ করব; হ্যাঁ! আমি তোমার পূর্বকালের আশ্চর্য কাজসকল মনে করব।
12আমি তোমার সমস্ত কাজ বিবেচনা করব আর তোমার পরাক্রমের সব কাজকর্মে ধ্যান করব।”