গীত 81

অমাবস্যা ও পূর্ণিমায়, আমাদের উৎসবের দিনে, শিঙার সুদীর্ঘ শব্দ করো;

Psalm 81:3 (UKJV) Blow up the trumpet in the new moon, in the time appointed, on our solemn feast day.

1ঈশ্বর, যিনি আমাদের বল, তাঁর উদ্দেশে আনন্দগান করো; যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো!

2সংগীত শুরু করো, খঞ্জনিতে তালি দাও, সুমধুর বীণা আর সুরবাহার বাজাও।

3অমাবস্যা ও পূর্ণিমায়, আমাদের উৎসবের দিনে, শিঙার সুদীর্ঘ শব্দ করো;

4ইস্রায়েলের জন্য এই হল ঈশ্বরের রায়, যাকোবের ঈশ্বরের আদেশ।

5যখন ঈশ্বর মিশরের বিরুদ্ধে অগ্রসর হলেন, তিনি যোষেফের মধ্যে এসব বিধিবিধানরূপে সাক্ষ্য স্থাপন করলেন। আমি এক অচেনা কণ্ঠস্বর শুনতে পেলাম:

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.