8হে সর্বশক্তিমান সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো; হে যাকোবের ঈশ্বর, আমার কথা শোনো।
9দেখো, হে ঈশ্বর, আমাদের ঢাল; তোমার অভিষিক্ত-জনের প্রতি অনুগ্রহের দৃষ্টিতে দেখো।
10তোমার প্রাঙ্গণে একদিন অন্যত্র হাজার দিনের চেয়েও শ্রেয়; দুষ্টদের তাঁবুতে বাস করার থেকে আমি আমার ঈশ্বরের গৃহের দ্বাররক্ষী হয়ে থাকতে চাই।
11কারণ সদাপ্রভু ঈশ্বর ঢাল ও সূর্যের মতো; তিনি দয়া ও সম্মান দান করেন; যাদের চলার পথ সিদ্ধ তাদের তিনি কোনো প্রকার মঙ্গল থেকে বঞ্চিত করেন না।
12হে সর্বশক্তিমান সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপর আস্থা রাখে।