গীত 85

তুমি কি চিরদিন আমাদের প্রতি ক্রুদ্ধ থাকবে? তুমি কি যুগে যুগে তোমার রাগ স্থায়ী করবে?

Psalm 85:5 (UKJV) Will you be angry with us for ever? will you draw out yours anger to all generations?

3তুমি তোমার সব ক্রোধ দূরে সরিয়ে রেখেছ এবং তোমার প্রচণ্ড রাগ থেকে ফিরেছ।

4হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের পুনরুদ্ধার করো এবং আমাদের প্রতি তোমার অসন্তোষ দূরে সরিয়ে রাখো।

5তুমি কি চিরদিন আমাদের প্রতি ক্রুদ্ধ থাকবে? তুমি কি যুগে যুগে তোমার রাগ স্থায়ী করবে?

6তুমি কি আবার আমাদের সঞ্জীবিত করবে না, যেন তোমার প্রজারা তোমাতে আনন্দে উল্লসিত হয়?

7হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের দেখাও, এবং তোমার পরিত্রাণ আমাদের প্রদান করো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.