গীত 85

হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের পুনরুদ্ধার করো এবং আমাদের প্রতি তোমার অসন্তোষ দূরে সরিয়ে রাখো।

Psalm 85:4 (UKJV) Turn us, O God of our salvation, and cause yours anger toward us to cease.

2তুমি তোমার প্রজাদের অপরাধ ক্ষমা করেছ এবং তাদের সব পাপ আবৃত করেছ।

3তুমি তোমার সব ক্রোধ দূরে সরিয়ে রেখেছ এবং তোমার প্রচণ্ড রাগ থেকে ফিরেছ।

4হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের পুনরুদ্ধার করো এবং আমাদের প্রতি তোমার অসন্তোষ দূরে সরিয়ে রাখো।

5তুমি কি চিরদিন আমাদের প্রতি ক্রুদ্ধ থাকবে? তুমি কি যুগে যুগে তোমার রাগ স্থায়ী করবে?

6তুমি কি আবার আমাদের সঞ্জীবিত করবে না, যেন তোমার প্রজারা তোমাতে আনন্দে উল্লসিত হয়?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.