গীত 85

তুমি তোমার প্রজাদের অপরাধ ক্ষমা করেছ এবং তাদের সব পাপ আবৃত করেছ।

Psalm 85:2 (UKJV) You have forgiven the iniquity of your people, you have covered all their sin. Selah.

1হে সদাপ্রভু, তুমি তোমার দেশের প্রতি অনুগ্রহ দেখিয়েছ; তুমি যাকোবের বংশের সমৃদ্ধি ফিরিয়ে এনেছ।

2তুমি তোমার প্রজাদের অপরাধ ক্ষমা করেছ এবং তাদের সব পাপ আবৃত করেছ।

3তুমি তোমার সব ক্রোধ দূরে সরিয়ে রেখেছ এবং তোমার প্রচণ্ড রাগ থেকে ফিরেছ।

4হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের পুনরুদ্ধার করো এবং আমাদের প্রতি তোমার অসন্তোষ দূরে সরিয়ে রাখো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.