গীত 85

ঈশ্বর সদাপ্রভু যা বলেন আমি তা শুনব; তিনি তাঁর প্রজাদের, তাঁর বিশ্বস্ত দাসদের, শান্তির অঙ্গীকার করেন; কিন্তু তারা তাদের মূর্খতার পথে ফিরে না যাক।

Psalm 85:8 (UKJV) I will hear what God the LORD will speak: for he will speak peace unto his people, and to his saints: but let them not return to folly.

6তুমি কি আবার আমাদের সঞ্জীবিত করবে না, যেন তোমার প্রজারা তোমাতে আনন্দে উল্লসিত হয়?

7হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের দেখাও, এবং তোমার পরিত্রাণ আমাদের প্রদান করো।

8ঈশ্বর সদাপ্রভু যা বলেন আমি তা শুনব; তিনি তাঁর প্রজাদের, তাঁর বিশ্বস্ত দাসদের, শান্তির অঙ্গীকার করেন; কিন্তু তারা তাদের মূর্খতার পথে ফিরে না যাক।

9নিশ্চয়, যারা তাঁকে সম্ভ্রম করে তাঁর পরিত্রাণ তাদের নিকটবর্তী, যেন তাঁর মহিমা আমাদের দেশে বাস করে।

10প্রেম ও বিশ্বস্ততা একত্রে মিলিত হয়, ধার্মিকতা ও শান্তি পরস্পরকে চুম্বন করে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.