14সকালে তোমার অবিচল প্রেম দিয়ে আমাদের তৃপ্ত করো, যেন আমরা আনন্দের গান করতে পারি আর জীবনের সব দিন খুশি হতে পারি।
15যতদিন তুমি আমাদের পীড়িত করেছিলে যত বছর আমরা বিপদ দেখেছি, তেমনই আমাদের আনন্দিত করো।
16আমরা, তোমার দাস, যেন তোমার কার্যাবলি আবার দেখতে পাই, যেন আমাদের ছেলেমেয়েরা তোমার মহিমা দেখতে পায়।
17আমাদের ঈশ্বর সদাপ্রভুর অনুগ্রহ আমাদের উপরে বিরাজ করুক; আর তুমি আমাদের জন্য আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো, হ্যাঁ! আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো।