3তুমি এই বলে লোকেদের ধুলোয় ফিরিয়ে দিয়ে থাকো, “ধুলোয় ফিরে এসো, হে মরণশীল তোমরা।”
4তোমার দৃষ্টিতে এক হাজার বছর একদিনের সমান যা এইমাত্র কেটেছে, অথবা রাতের প্রহরের মতো।
5তুমি মানুষকে মৃত্যুর ঘুমে নিশ্চিহ্ন করো— তারা সকালের নতুন ঘাসের মতো:
6সকালে তারা নতুন করে গজিয়ে ওঠে, কিন্তু সন্ধ্যায় তা শুকিয়ে যায় আর বিবর্ণ হয়।
7তোমার রাগে আমরা ক্ষয়ে যাই আর তোমার ক্রোধে আমরা আতঙ্কিত হই।