গীত 91

“যেহেতু সে আমাকে ভালোবাসে,” সদাপ্রভু বলেন, “আমি তাকে উদ্ধার করব; আমি তাকে রক্ষা করব কারণ সে আমার নাম স্বীকার করে।

Psalm 91:14 (UKJV) Because he has set his love upon me, therefore will I deliver him: I will set him on high, because he has known my name.

12তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন, যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।

13তুমি সিংহ ও কালসাপের উপর পা দিয়ে চলবে; তুমি হিংস্র সিংহ আর সাপকে পদদলিত করবে।

14“যেহেতু সে আমাকে ভালোবাসে,” সদাপ্রভু বলেন, “আমি তাকে উদ্ধার করব; আমি তাকে রক্ষা করব কারণ সে আমার নাম স্বীকার করে।

15সে আমার নামে ডাকবে, আর আমি তাকে উত্তর দেব; সংকটে আমি তার সঙ্গে রইব, আমি তাকে উদ্ধার করব আর সম্মানিত করব।

16দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব আর আমার পরিত্রাণ তাকে দেখাব।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.