গীত 99

হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমি তাঁদের উত্তর দিয়েছিলে; যদিও তুমি তাঁদের দুষ্কর্মের শাস্তি দিয়েছিলে, ইস্রায়েলের প্রতি তুমি ক্ষমাশীল ঈশ্বর।

Psalm 99:8 (UKJV) You answered them, O LORD our God: you were a God that forgave them, though you took vengeance of their inventions.

6মোশি ও হারোণ তাঁর যাজকদের মধ্যে ছিলেন, শমূয়েল তাঁদের মধ্যে একজন ছিলেন যাঁরা সদাপ্রভুর নামে ডাকতেন তাঁরা সদাপ্রভুর কাছে সাহায্যের প্রার্থনা করতেন, এবং তিনি তাঁদের উত্তর দিতেন।

7তিনি মেঘস্তম্ভের আড়াল থেকে তাঁদের উদ্দেশে কথা বলতেন, তিনি যে বিধিবিধান এবং আদেশ তাঁদের দিয়েছিলেন সেসব তাঁরা মেনে চলতেন।

8হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমি তাঁদের উত্তর দিয়েছিলে; যদিও তুমি তাঁদের দুষ্কর্মের শাস্তি দিয়েছিলে, ইস্রায়েলের প্রতি তুমি ক্ষমাশীল ঈশ্বর।

9আমাদের ঈশ্বর সদাপ্রভুকে মহিমান্বিত করো এবং তাঁর পবিত্র পর্বতে আরাধনা করো, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু, পবিত্র।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.