পরমগীত 5

আমার প্রেমিক দীপ্যমান ও রক্তিম, দশ হাজার জনের মধ্যেও সেরা।

Song of Solomon 5:10 (UKJV) My beloved is white and rosy, the chiefest among ten thousand.

8হে জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি, তোমরা যদি আমার প্রেমিকের দেখা পাও, তাহলে, কী বলবে তাঁকে? বলবে যে, তাঁর প্রেমে আমি অচৈতন্যপ্রায়।

9হে পরমাসুন্দরী, অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অনন্য? আমাদের যে তুমি এত দিব্যি দিচ্ছ, অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অসাধারণ?

10আমার প্রেমিক দীপ্যমান ও রক্তিম, দশ হাজার জনের মধ্যেও সেরা।

11তাঁর মস্তক খাঁটি সোনার মতো; তাঁর কেশ কোঁকড়ানো ও দাঁড়কাকের মতো কুচকুচে কালো।

12তাঁর নয়নযুগল যেন জলস্রোতের তীরের কপোত, যারা দুগ্ধস্নাত ও অলংকারখচিত মণির মতো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.