পরমগীত 5

হে পরমাসুন্দরী, অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অনন্য? আমাদের যে তুমি এত দিব্যি দিচ্ছ, অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অসাধারণ?

Song of Solomon 5:9 (UKJV) What is your beloved more than another beloved, O you fairest among women? what is your beloved more than another beloved, that you do so charge us?

7নগররক্ষীরা পাহারা দেবার সময় দেখতে আমাকে পেল। ওরা আমাকে প্রহার করল, ক্ষতবিক্ষত করল; পাঁচিলের ধারের ওই নগররক্ষীগুলি আমার কাপড়জামাও ছিনিয়ে নিল!

8হে জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি, তোমরা যদি আমার প্রেমিকের দেখা পাও, তাহলে, কী বলবে তাঁকে? বলবে যে, তাঁর প্রেমে আমি অচৈতন্যপ্রায়।

9হে পরমাসুন্দরী, অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অনন্য? আমাদের যে তুমি এত দিব্যি দিচ্ছ, অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অসাধারণ?

10আমার প্রেমিক দীপ্যমান ও রক্তিম, দশ হাজার জনের মধ্যেও সেরা।

11তাঁর মস্তক খাঁটি সোনার মতো; তাঁর কেশ কোঁকড়ানো ও দাঁড়কাকের মতো কুচকুচে কালো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.