10আমার প্রেমিক দীপ্যমান ও রক্তিম, দশ হাজার জনের মধ্যেও সেরা।
11তাঁর মস্তক খাঁটি সোনার মতো; তাঁর কেশ কোঁকড়ানো ও দাঁড়কাকের মতো কুচকুচে কালো।
12তাঁর নয়নযুগল যেন জলস্রোতের তীরের কপোত, যারা দুগ্ধস্নাত ও অলংকারখচিত মণির মতো।
13তাঁর কপোল সুগন্ধি মশলার কেয়ারির মতো সুবাসিত। তাঁর ওষ্ঠাধর লিলিফুলের মতো, যা গন্ধরসের সৌরভ ছড়ায়।
14তাঁর বাহুযুগল বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মতো; তাঁর দেহ নীলকান্তমণিতে খচিত মসৃণ গজদন্তের মতো।