গীত 101

যে হৃদয়ে বিকৃত সে আমার কাছ থেকে দূরে থাকবে; আমি সব ধরনের মন্দ থেকে দূরে সরে থাকব।

Psalm 101:4 (UKJV) A perverse heart shall depart from me: I will not know a wicked person.

2সতর্ক হয়ে আমি নির্দোষ জীবন কাটাব— কখন তুমি আমার কাছে আসবে? আমি নিজের গৃহে সততার সঙ্গে জীবন কাটাব।

3যা কিছু জঘন্য ও কুরুচিপূর্ণ তা দেখতে আমি অস্বীকার করব। আমি ভ্রষ্টাচারীদের কাজকর্ম ঘৃণা করি; তাদের সঙ্গে আমি কোনও সম্বন্ধ রাখব না।

4যে হৃদয়ে বিকৃত সে আমার কাছ থেকে দূরে থাকবে; আমি সব ধরনের মন্দ থেকে দূরে সরে থাকব।

5যে কেউ গোপনে প্রতিবেশীর অপবাদ করে, আমি তাকে উচ্ছেদ করব; যার দৃষ্টি উদ্ধত ও হৃদয় অহংকারী, আমি তাকে সহ্য করব না।

6দেশের বিশ্বস্তদের প্রতি আমার দৃষ্টি থাকবে, যেন তারা আমার সঙ্গে বসবাস করতে পারে; যে সিদ্ধ পথে চলে সে আমার পরিচর্যা করবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.