1আমি তোমার প্রেম ও ন্যায়পরায়ণতার সম্পর্কে গাইব; তোমার উদ্দেশে, হে সদাপ্রভু, আমি স্তবগান করব।
2সতর্ক হয়ে আমি নির্দোষ জীবন কাটাব— কখন তুমি আমার কাছে আসবে? আমি নিজের গৃহে সততার সঙ্গে জীবন কাটাব।
3যা কিছু জঘন্য ও কুরুচিপূর্ণ তা দেখতে আমি অস্বীকার করব। আমি ভ্রষ্টাচারীদের কাজকর্ম ঘৃণা করি; তাদের সঙ্গে আমি কোনও সম্বন্ধ রাখব না।
4যে হৃদয়ে বিকৃত সে আমার কাছ থেকে দূরে থাকবে; আমি সব ধরনের মন্দ থেকে দূরে সরে থাকব।