5যেন আমি তোমার মনোনীতদের সমৃদ্ধি দেখতে পাই, যেন তোমার জাতির আনন্দে অংশীদার হতে পারি এবং তোমার অধিকারের সঙ্গে যোগ দিয়ে ধন্যবাদ দিতে পারি।
6আমরা পাপ করেছি, যেমন আমাদের পূর্বপুরুষেরাও করেছে; আমরা অপরাধ করেছি এবং অধর্মাচরণ করেছি।
7আমাদের পূর্বপুরুষেরা যখন মিশরে ছিল, তারা তোমার আশ্চর্য কাজগুলি বিবেচনা করেনি, তারা তোমার অপার দয়ার কথা মনে রাখেনি, বরং সাগরের তীরে, লোহিত সাগরের তীরে, তারা বিদ্রোহী হয়েছিল।
8তবুও তাঁর নামের গুণে এবং তাঁর মহাপরাক্রম প্রকাশ করার উদ্দেশে, তিনি তাদের রক্ষা করেছিলেন।
9তিনি লোহিত সাগরকে তিরস্কার করলেন আর তা শুকিয়ে গেল; মরুভূমির মতো সমুদ্রতলের মধ্য দিয়ে তিনি তাদের নিয়ে গেলেন।