1সদাপ্রভুর প্রশংসা করো। ন্যায়পরায়ণ লোকেদের সমাবেশে ও মণ্ডলীতে সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার স্তব করব।
2সদাপ্রভুর কাজগুলি মহান; যারা সেসবে আমোদ করে তারা সেগুলি বিবেচনা করে।
3তাঁর কাজকর্ম কত গৌরবান্বিত ও মহিমাময়, আর তাঁর ধার্মিকতা চিরস্থায়ী।
4তিনি তাঁর আশ্চর্য কাজগুলি স্মরণীয় করেছেন; সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল।