101প্রত্যেকটি কুপথ থেকে আমার পা আমি দূরে রেখেছি যেন আমি তোমার বাক্য পালন করতে পারি।
102আমি তোমার নিয়মব্যবস্থা থেকে বিপথে যাইনি, কারণ তুমি স্বয়ং আমাকে শিক্ষা দিয়েছ।
103তোমার বাক্য আমার মুখে আস্বাদন করা কত মিষ্টি, আমার মুখে তা মধুর চেয়েও বেশি মধুর!
104আমি তোমার বিধিগুলি থেকে বোধশক্তি লাভ করি, তাই আমি সব অন্যায় পথ ঘৃণা করি।
105তোমার বাক্য আমার চরণের প্রদীপ, এবং আমার চলার পথের আলো।