167আমি তোমার বিধিবিধান মান্য করি, কারণ আমি সেসব অত্যন্ত ভালোবাসি।
168আমি তোমার অনুশাসন ও তোমার বিধিবিধান পালন করি, কারণ আমার চলার সকল পথ তোমার জানা।
169হে সদাপ্রভু, আমার কাতর প্রার্থনা শোনো; তোমার বাক্য অনুযায়ী আমাকে বোধশক্তি দাও।
170আমার নিবেদন শোনো; তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে উদ্ধার করো।
171আমার ঠোঁট দুটি যেন প্রশংসায় উপচে পড়ে; কারণ তুমি আমাকে তোমার নির্দেশাবলি শিক্ষা দাও।