গীত 119

আমার জিভ যেন তোমার বাক্যের গান গাইতে থাকে, কারণ তোমার সমস্ত আদেশ ন্যায়সংগত।

Psalm 119:172 (UKJV) My tongue shall speak of your word: for all your commandments are righteousness.

170আমার নিবেদন শোনো; তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে উদ্ধার করো।

171আমার ঠোঁট দুটি যেন প্রশংসায় উপচে পড়ে; কারণ তুমি আমাকে তোমার নির্দেশাবলি শিক্ষা দাও।

172আমার জিভ যেন তোমার বাক্যের গান গাইতে থাকে, কারণ তোমার সমস্ত আদেশ ন্যায়সংগত।

173তোমার হাত আমাকে সাহায্য করার জন্য যেন প্রস্তুত থাকে, কারণ আমি তোমার বিধিগুলি বেছে নিয়েছি।

174হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি, আর তোমার আইনব্যবস্থা আমাকে আনন্দ দেয়।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.