18আমার চোখ খুলে দাও যেন আমি তোমার নিয়মকানুনের আশ্চর্য বিষয়াদি দেখতে পাই।
19এই পৃথিবীতে আমি এক প্রবাসী; তোমার অনুশাসন আমার কাছে গোপন রেখো না।
20সবসময় তোমার বিধানের জন্য, আমার প্রাণ আকাঙ্ক্ষায় আকুল হয়।
21যারা উদ্ধত, তারা অভিশপ্ত, তাদের তুমি তিরস্কার করো, তারা তোমার অনুশাসন লঙ্ঘন করে বিপথে যায়।
22অবজ্ঞা ও ঘৃণা আমার কাছ থেকে দূর করো, কারণ আমি তোমার বিধিবিধান পালন করি।