22অবজ্ঞা ও ঘৃণা আমার কাছ থেকে দূর করো, কারণ আমি তোমার বিধিবিধান পালন করি।
23যদিও শাসকেরা একত্রে বসে আমার নিন্দা করে, তোমার দাস তোমার বিধিনির্দেশে ধ্যান করে।
24তোমার বিধিবিধান আমার আমোদের বিষয়; সেগুলি আমাকে সুমন্ত্রণা দেয়।
25আমার প্রাণ ধুলোয় লুটিয়ে আছে; তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
26আমি তোমাকে আমার পরিকল্পনা বলেছি আর তুমি আমাকে উত্তর দিয়েছ; তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।