1ধন্য তারা, যারা আচরণে নির্দোষ, যারা সদাপ্রভুর নিয়ম অনুযায়ী পথ চলে।
2ধন্য তারা, যারা তাঁর বিধিবিধান পালন করে এবং সমস্ত হৃদয় দিয়ে তাঁর অনুসন্ধান করে—
3তারা অন্যায় করে না কিন্তু তাঁর নির্দেশিত পথে চলে।
4তুমি তোমার অনুশাসন দিয়েছ, যেন আমরা সযত্নে তা পালন করি।
5আমার আচরণ যেন সুসংগত হয় যেন তোমার নির্দেশমালা পালন করতে পারি।