35তোমার আদেশের পথে আমাকে পরিচালিত করো, কারণ সেখানে আমি আনন্দ খুঁজে পাই।
36আমার হৃদয়কে তোমার বিধিবিধানের দিকে ফেরাও বরং স্বার্থপর লাভের দিকে নয়।
37মূল্যহীন বস্তু থেকে আমার দৃষ্টি ফেরাও, তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
38তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো, যেন তোমাকে সকলে সম্ভ্রম করে।
39আমার লাঞ্ছনা দূর করো যা আমি ভয় করি, কারণ তোমার আইনকানুন উত্তম।