71পীড়িত হওয়া আমার জন্য মঙ্গলজনক হয়েছে যেন আমি তোমার আদেশগুলি শিখতে পারি।
72তোমার মুখের বিধিবিধান হাজার হাজার রুপো ও সোনার চেয়ে আমার কাছে বেশি মূল্যবান।
73তোমার হাত আমাকে সৃষ্টি করেছে ও গঠন করেছে; তোমার আদেশ বুঝতে আমাকে বোধশক্তি দাও।
74যারা তোমাকে সম্ভ্রম করে তারা যেন আমাকে দেখলে আনন্দিত হয়, কারণ তোমার বাক্যে আমি আশা রেখেছি।
75হে সদাপ্রভু, আমি জানি যে তোমার বিধিনিয়ম ন্যায়সংগত, আর তুমি বিশ্বস্ততায় আমাকে পীড়িত করেছ।