গীত 125

পর্বতমালা যেমন জেরুশালেমকে ঘিরে আছে, সদাপ্রভু তেমনই তাঁর প্রজাদের চারিদিকে আছেন এখন থেকে অনন্তকাল পর্যন্ত।

Psalm 125:2 (UKJV) As the mountains are round about Jerusalem, so the LORD is round about his people from henceforth even for ever.

1যারা সদাপ্রভুর উপর আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মতো হয়, তারা পরাজিত হয় না অথচ চিরস্থায়ী হয়।

2পর্বতমালা যেমন জেরুশালেমকে ঘিরে আছে, সদাপ্রভু তেমনই তাঁর প্রজাদের চারিদিকে আছেন এখন থেকে অনন্তকাল পর্যন্ত।

3দুষ্টরা ধার্মিকদের দেশে রাজত্ব করবে না, কারণ তাহলে ধার্মিকেরা হয়তো মন্দ কাজ করার জন্য প্রলোভিত হতে পারে।

4হে সদাপ্রভু, যারা ভালো কাজ করে, যারা হৃদয়ে ন্যায়পরায়ণ, তুমি তাদের মঙ্গল করো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.