1ধন্য তারা সবাই যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, যারা তাঁর নির্দেশিত পথে চলে।
2তুমি তোমার পরিশ্রমের ফলভোগ করবে; আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে।
3তোমার স্ত্রী তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে; তোমার মেজের চারিদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে।