1হে সদাপ্রভু, অনিষ্টকারীদের হাত থেকে আমাকে উদ্ধার করো; হিংস্র লোকদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো,
2যারা অন্তরে অনিষ্টের পরিকল্পনা করে, এবং প্রতিদিন যুদ্ধ প্ররোচিত করে,
3তারা সাপের মতো তাদের জিভ তীক্ষ্ণ করে; কালসাপের বিষ তাদের মুখে।
4হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে সুরক্ষিত রাখো; দুরাচারীদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো, কারণ তারা আমার পতনের জন্য ষড়যন্ত্র করছে।
5অহংকারীরা আমার জন্য গোপনে জাল পেতেছে; তারা সেই জালের দড়ি চারিদিকে বিছিয়েছে, আমার চলার পথে তারা ফাঁদ পেতেছে।