8প্রতিদিন সকালে তোমার অবিচল প্রেমের বাক্য শোনাও, কারণ আমি তোমার উপর আস্থা রেখেছি। যে পথে আমার চলা উচিত তা আমাকে দেখাও, কারণ আমি তোমাতে আমার জীবন গচ্ছিত রেখেছি।
9হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করো, কারণ আমি নিজেকে তোমাতেই লুকিয়ে রেখেছি।
10তোমার ইচ্ছা পূরণ করতে আমাকে শেখাও, কারণ তুমিই আমার ঈশ্বর; তোমার আত্মা দয়ালু আর আমাকে সমতল জমিতে চালাও।
11তোমার নামের মহিমায়, হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো; তোমার ধার্মিকতায় আমাকে দুর্দশা থেকে মুক্ত করো।
12তোমার অবিচল প্রেমের গুণে আমার শত্রুদের চুপ করাও; আমার সব বিপক্ষকে বিনষ্ট করো, কারণ আমি তোমার ভক্তদাস।