গীত 147

তিনি যাকোবের কাছে তাঁর বাক্য, ইস্রায়েলের কাছে তাঁর বিধি ও অনুশাসন প্রকাশ করেছেন।

Psalm 147:19 (UKJV) He shows his word unto Jacob, his statutes and his judgments unto Israel.

17তিনি নুড়ি-পাথরের মতো শিলা নিক্ষিপ্ত করেন। তাঁর হাড় কাঁপানো শীত কে সহ্য করতে পারে?

18তিনি তাঁর বাক্য পাঠিয়ে সেই সমস্ত গলিয়ে দেন; তিনি তাঁর বায়ু জাগিয়ে তোলেন আর জল প্রবাহিত হয়।

19তিনি যাকোবের কাছে তাঁর বাক্য, ইস্রায়েলের কাছে তাঁর বিধি ও অনুশাসন প্রকাশ করেছেন।

20তিনি অন্য কোনও জাতির জন্য এসব করেননি; কারণ তাঁর বিধিনিয়ম তারা জানে না। সদাপ্রভুর প্রশংসা করো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.