গীত 149

ইস্রায়েল তার সৃষ্টিকর্তায় আনন্দ করুক; সিয়োনের লোকেরা তাদের রাজাতে উল্লাস করুক।

Psalm 149:2 (UKJV) Let Israel rejoice in him that made him: let the children of Zion be joyful in their King.

1সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও, তাঁর বিশ্বস্ত ভক্তজনের সমাবেশে তাঁর প্রশংসা করো।

2ইস্রায়েল তার সৃষ্টিকর্তায় আনন্দ করুক; সিয়োনের লোকেরা তাদের রাজাতে উল্লাস করুক।

3তারা নৃত্যসহকারে তাঁর নামের প্রশংসা করুক আর খঞ্জনি ও বীণা দিয়ে তাঁর উদ্দেশে সংগীত করুক।

4কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের প্রতি প্রসন্ন; তিনি নম্রচিত্তদের বিজয় মুকুটে ভূষিত করেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.