2আমি সদাপ্রভুকে বললাম, “তুমিই আমার প্রভু; তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নেই।”
3জগতে যত পবিত্রজন আছেন তাঁদের সম্বন্ধে আমি বলি, “তাঁরা বিশিষ্ট ব্যক্তিসকল, আর আমি তাঁদের নিয়ে আমোদ করি।”
4যারা অন্য দেবতাদের পিছনে ছোটে তারা আরও বেশি কষ্ট পাবে; আমি সেই দেবতাদের উদ্দেশে রক্তের নৈবেদ্য উৎসর্গ করব না এমনকি তাদের নামও উচ্চারণ করব না।
5হে সদাপ্রভু, একমাত্র তুমিই আমার উত্তরাধিকার ও আশীর্বাদের পানপাত্র; তুমি আমার অধিকার সুরক্ষিত করেছ।
6যে দেশ তুমি আমাকে দিয়েছ তা মনোরম দেশ; সত্যিই কত সুন্দর আমার উত্তরাধিকার।