1হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার আবেদন ন্যায্য; আমার আর্তনাদ শোনো। আমার প্রার্থনা শোনো, যা ছলনায় মুখ থেকে নির্গত হয় না।
2তুমি আমাকে নির্দোষ ঘোষণা করো; যা সঠিক সেদিকে তোমার দৃষ্টি পড়ুক।
3যদিও তুমি আমার অন্তর অনুসন্ধান করেছ, রাত্রে আমায় পরখ করেছ ও পরীক্ষা করেছ, তুমি খুঁজে পাবে না যে আমি কোনও মন্দ সংকল্প করেছি; আমার মুখ অপরাধ করেনি।