1হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার আবেদন ন্যায্য; আমার আর্তনাদ শোনো। আমার প্রার্থনা শোনো, যা ছলনায় মুখ থেকে নির্গত হয় না।
2তুমি আমাকে নির্দোষ ঘোষণা করো; যা সঠিক সেদিকে তোমার দৃষ্টি পড়ুক।
3যদিও তুমি আমার অন্তর অনুসন্ধান করেছ, রাত্রে আমায় পরখ করেছ ও পরীক্ষা করেছ, তুমি খুঁজে পাবে না যে আমি কোনও মন্দ সংকল্প করেছি; আমার মুখ অপরাধ করেনি।
4যদিও লোকেরা আমাকে ঘুস দিতে চেয়েছিল, তোমার মুখের বাক্য দিয়ে আমি নিজেকে অত্যাচারীদের পথ থেকে দূরে রেখেছি।
5আমার পদক্ষেপ তোমার পথে স্থির রেখেছি, এবং আমি হোঁচট খাইনি।