9দুষ্ট ব্যক্তি যারা আমাকে ধ্বংস করতে চায় ও হত্যাকারী শত্রু যারা আমাকে ঘিরে রেখেছে, তাদের হাত থেকে আমাকে রক্ষা করো।
10তারা তাদের উদাসীন হৃদয় রুদ্ধ করে রেখেছে, এবং তাদের মুখ উদ্ধতভাবে কথা বলে।
11তারা আমার পথ অনুসরণ করেছে ও আমায় চতুর্দিকে ঘিরে ফেলেছে; আমাকে ধরাশায়ী করার জন্য তাদের দৃষ্টি স্থির রেখেছে।
12ওরা শিকারের জন্য ক্ষুধার্ত সিংহের মতো, হিংস্র সিংহের মতো যারা আড়ালে ওৎ পেতে থাকে।
13জেগে ওঠো, হে সদাপ্রভু, ওদের মোকাবিলা করো, ওদের ধ্বংস করো; তোমার তরোয়াল দিয়ে দুষ্টদের কবল থেকে আমাকে রক্ষা করো।