8আমাকে তোমার চোখের মণি করে রাখো; তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে রাখো।
9দুষ্ট ব্যক্তি যারা আমাকে ধ্বংস করতে চায় ও হত্যাকারী শত্রু যারা আমাকে ঘিরে রেখেছে, তাদের হাত থেকে আমাকে রক্ষা করো।
10তারা তাদের উদাসীন হৃদয় রুদ্ধ করে রেখেছে, এবং তাদের মুখ উদ্ধতভাবে কথা বলে।
11তারা আমার পথ অনুসরণ করেছে ও আমায় চতুর্দিকে ঘিরে ফেলেছে; আমাকে ধরাশায়ী করার জন্য তাদের দৃষ্টি স্থির রেখেছে।
12ওরা শিকারের জন্য ক্ষুধার্ত সিংহের মতো, হিংস্র সিংহের মতো যারা আড়ালে ওৎ পেতে থাকে।