গীত 17

আমাকে তোমার চোখের মণি করে রাখো; তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে রাখো।

Psalm 17:8 (UKJV) Keep me as the apple of the eye, hide me under the shadow of your wings,

6আমি তোমাকে ডাকি, হে ঈশ্বর, কারণ তুমি আমায় সাড়া দেবে; আমার দিকে কর্ণপাত করো ও আমার প্রার্থনা শোনো।

7তোমার মহান প্রেমের আশ্চর্য কাজগুলি আমাকে দেখাও, যারা শত্রুর কবল থেকে বাঁচতে তোমাতে আশ্রয় নেয় তুমি তোমার ডান হাত দিয়ে তাদের উদ্ধার করো।

8আমাকে তোমার চোখের মণি করে রাখো; তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে রাখো।

9দুষ্ট ব্যক্তি যারা আমাকে ধ্বংস করতে চায় ও হত্যাকারী শত্রু যারা আমাকে ঘিরে রেখেছে, তাদের হাত থেকে আমাকে রক্ষা করো।

10তারা তাদের উদাসীন হৃদয় রুদ্ধ করে রেখেছে, এবং তাদের মুখ উদ্ধতভাবে কথা বলে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.