গীত 17

আমি তোমাকে ডাকি, হে ঈশ্বর, কারণ তুমি আমায় সাড়া দেবে; আমার দিকে কর্ণপাত করো ও আমার প্রার্থনা শোনো।

Psalm 17:6 (UKJV) I have called upon you, for you will hear me, O God: incline yours ear unto me, and hear my speech.

4যদিও লোকেরা আমাকে ঘুস দিতে চেয়েছিল, তোমার মুখের বাক্য দিয়ে আমি নিজেকে অত্যাচারীদের পথ থেকে দূরে রেখেছি।

5আমার পদক্ষেপ তোমার পথে স্থির রেখেছি, এবং আমি হোঁচট খাইনি।

6আমি তোমাকে ডাকি, হে ঈশ্বর, কারণ তুমি আমায় সাড়া দেবে; আমার দিকে কর্ণপাত করো ও আমার প্রার্থনা শোনো।

7তোমার মহান প্রেমের আশ্চর্য কাজগুলি আমাকে দেখাও, যারা শত্রুর কবল থেকে বাঁচতে তোমাতে আশ্রয় নেয় তুমি তোমার ডান হাত দিয়ে তাদের উদ্ধার করো।

8আমাকে তোমার চোখের মণি করে রাখো; তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে রাখো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.