10তা সোনার চেয়েও বেশি, এমনকি বিশুদ্ধ সোনার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত। এবং মধুর চেয়েও বেশি, এমনকি মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও বেশি মিষ্টি।
11সেগুলি তোমার দাসের প্রতি সতর্কবাণী; যারা মান্য করে, তারা মহা পুরস্কার পায়।
12কিন্তু কে তার নিজের ত্রুটি উপলব্ধি করতে পারে? আমার গোপন অপরাধ ক্ষমা করো।
13তোমার দাসকে ইচ্ছাকৃত পাপ থেকে দূরে রেখো; তা যেন আমার উপর শাসন না করে। তখন আমি নির্দোষ হব, মহা অপরাধ থেকে নির্দোষ হব।
14হে সদাপ্রভু, আমার শৈল ও আমার মুক্তিদাতা আমার মুখের এই বাক্যসকল ও আমার মনের ধ্যান, তোমার দৃষ্টিতে মনোরম হোক।