1আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে; গগন তাঁর হাতের কাজ ঘোষণা করে।
2তারা দিনের পর দিন বার্তা প্রকাশ করে; তারা রাতের পর রাত জ্ঞান ব্যক্ত করে।
3তাদের কোনও বক্তব্য নেই, তারা কোনও শব্দ ব্যবহার করে না; তাদের থেকে কোনও শব্দ শোনা যায় না।
4অথচ তাদের কণ্ঠস্বর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তাদের বাক্য পৃথিবীর প্রান্তসীমায় পৌঁছায়। ঈশ্বর আকাশমণ্ডলে সূর্যের জন্য এক তাঁবু খাটিয়েছেন।