6আকাশের এক প্রান্তে সে উদিত হয় এবং অপর প্রান্তে পৌঁছে আবর্তন শেষ করে; তার উত্তাপ থেকে কোনও কিছুই বঞ্চিত হয় না।
7সদাপ্রভুর বিধিবিধান সিদ্ধ, যা আমার প্রাণ সঞ্জীবিত করে; সদাপ্রভুর অনুশাসন নির্ভরযোগ্য, তা অল্পবুদ্ধিকেও জ্ঞানবান করে।
8সদাপ্রভুর সমস্ত বিধি সত্য, হৃদয়কে আনন্দিত করে। সদাপ্রভুর আজ্ঞাসকল সুস্পষ্ট, চোখে আলো দান করে।
9সদাপ্রভুর ভয় নির্মল, চিরকাল স্থায়ী। সদাপ্রভুর আদেশ দৃঢ়, এবং পুরোপুরি ন্যায্য।
10তা সোনার চেয়েও বেশি, এমনকি বিশুদ্ধ সোনার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত। এবং মধুর চেয়েও বেশি, এমনকি মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও বেশি মিষ্টি।