1তোমার প্রতি, হে সদাপ্রভু, আমি প্রার্থনা করি; তুমি আমার শৈল, তুমি আমার প্রতি বধির হোয়ো না। কারণ তুমি যদি নীরব থাকো, আমার দশা তাদের মতো হবে যারা গর্তে পতিত হয়েছে।
2যখন আমি সাহায্যের আশায় তোমাকে ডাকি, যখন তোমার মহাপবিত্র আবাসের দিকে আমি হাত তুলি তুমি আমার বিনতি শ্রবণ করো।
3দুষ্টদের ও অধর্মাচারীদের সঙ্গে, আমাকে টেনে নিয়ো না, ওরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুর মতো কথা বলে অথচ অন্তরে তারা বিদ্বেষভাব পোষণ করে।