3দুষ্টদের ও অধর্মাচারীদের সঙ্গে, আমাকে টেনে নিয়ো না, ওরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুর মতো কথা বলে অথচ অন্তরে তারা বিদ্বেষভাব পোষণ করে।
4তুমি তাদের কাজের ফল দান করো তাদের দুষ্কর্মের প্রতিফল তাদের দাও; তাদের হাতের কাজের প্রতিদান তাদের দাও এবং তাদের যা প্রাপ্য সেইসব তাদের উপর নিয়ে এসো।
5সদাপ্রভুর সব কাজ আর তাঁর হাত যা সাধন করেছে সেইসব তারা সমাদর করে না, তাই তিনি তাদের ধ্বংস করবেন এবং কখনও আর তাদের গড়ে তুলবেন না।
6সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ তিনি আমার বিনতি শুনেছেন।
7সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল; আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন। আমার হৃদয় আনন্দে উল্লসিত এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।